ছাত্রলীগের পুনর্মিলনীতে থাকবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২৩:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) দীর্ঘদিন পর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে দীর্ঘদিন পর পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে ছাত্রলীগ। সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে তাতে উপস্থিত থাকতেই এ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলা ট্রিবিউনকে জানান, চার জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ওইদিন প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ছাত্রলীগের সাবেকদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানও হবে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। বিকালে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। আর পরদিন পাঁচ জানুয়ারি রক্তদান কর্মসূচি, এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের দেখভালে নিয়োজিত আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও। তিনি বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির পদ অলংকৃত করবেন।’

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রের পাশাপাশি সারাদেশের ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে প্রায় সবার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এ অনুষ্ঠান সফল করতে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। শুক্রবার রাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন সংগঠনটি দেখভালের দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের চার নেতা জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক হিসেবে থাকছে পুনর্মিলনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগদান করবেন। পাশাপাশি সাবেক নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হবে সোহরাওয়ার্দী উদ্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন পায়রা এবং পতাকা উত্তোলন করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন।’

/এমএইচবি/এসআইআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের