বঞ্চিত নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই হবে মৌলিক দায়িত্ব: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৬

সাংবাদিকদের ব্রিফ করেন শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘যদি ঢাকাবাসী আমাকে নির্বাচনে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন; তবে আমার প্রথম কাজ হবে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত নাগরিকদের সেবা নিশ্চিত করা।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস এসব কথা বলেন।

বর্তমান মেয়রকে আপনার পাশে দেখতে পাচ্ছি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহত্তম সংগঠন। কেউ এর বাইরে নয়। সবাইকে নিয়েই আমরা কাজ করবো। বিশেষ করে সুশীল সমাজ যারা রাজধানীবাসীর নাগরিক সুবিধা নিয়ে চিন্তা করেন, তারাসহ আপামর জনগণের প্রতি আহ্বান জানাবো, এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। আমাকে পরীক্ষা করে দেখবেন। নির্বাচিত হলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’

সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীর বিষয়ে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আমি ঢাকা-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ভোটাররা আমাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন। সুযোগ পেয়েছি তাদের সেবা করার। বৃহৎ পরিসরে সেবা করার সুযোগ চেয়েই মেয়র পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আমার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও কাজকে বিচার বিশ্লেষণ করেই লোকজন আমাকে ভোট দেবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অনেকে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের