বিএনপি নেতা আলতাফের বাড়িতে ছাত্রলীগের ভাঙচুর, অভিযোগ ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ০১:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৭:৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে জেলা ছাত্রলীগ ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আলতাফের বাসভবনের প্রধান ফটক ভেঙে বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা আসবাবপত্রসহ বাড়ির সবকিছু ভেঙে তছনছ করেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন বছরের প্রথম দিনই এই হামলা চালালো। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিলো যে, অতীতের মতো ২০২০ সালেও বিএনপিকে রাজনীতির ময়দান থেকে বিদায় করতে তারা সর্বশক্তি প্রয়োগ করবে।’ এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।  

ছাত্রলীগ-যুবলীগের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ দাবি করে বিএনপি নেতা বলেন, ‘দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারণেই তারা ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। এভাবে দেশ চালাতে গিয়ে দেশ-বিদেশের অনেক স্বৈরশাসক ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

/এএইচআর/আইএ/এনএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম