আ. লীগ সরকার ক্ষমতায় থাকলে ধর্ষণ-নির্যাতনের তাণ্ডব চলবেই: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৫:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৫৮

মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধন

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ধর্ষণ ও নির্যাতনের তাণ্ডব চলবেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজ দেশে মানুষ মারা যাচ্ছে। আমার মা-বোনেরা ধর্ষিত, নির্যাতিত হচ্ছে। কিন্তু এই সরকার দায়িত্ব নিতে রাজি নয়। এই দায়িত্বহীনতা কেন? কারণ একটাই, এই সরকারের জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নেই, তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণকারীর ফাঁসির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে এবং ধর্ষণ-নির্যাতন তাণ্ডব যদি চলতে থাকে, তাহলে আগামীতে ধর্ষণের বিরুদ্ধে কেউ কথা বলবে না। দে‌শে ধর্ষণের মামলা হচ্ছে, বছরের পর বছর তদন্ত চলছে, কিন্তু কোনও বিচার হচ্ছে না। বিচার হবে শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তারপরও বিচার পাচ্ছি না।’

তি‌নি ব‌লেন, ‘সাংবাদিক সাগর-রুনিকে তাদের নিজেদের ঘরে হত্যা করা হয়েছে। এটার কোনও কূলকিনারা এখনও হয় নাই। অথচ বলা হয়, আমরা কি মানুষের ঘরে ঘরে গিয়ে পাহারা দেবো। প্রতিবছর হত্যা, নির্যাতন ও ধর্ষণ বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউই রেহাই পাচ্ছে না। নিরাপদ স্থানে যখন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষিত হয়, তখন অন্য মা-বাবাদের তো চিন্তা আসবেই।’

প্রধান নির্বাচন কমিশনার ছাত্রলীগ নেতা ছিলেন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশনার প্রথমে বললেন—যদি সবাই না চায় তাহলে ইভিএমে নির্বাচন হবে না। আর এখন বলছেন নির্বাচন ইভিএমেই হবে। আগে ছাত্রলীগ করতেন, এখনও কি দলবাজি করছেন?’

মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আয়োজক সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম