বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৫:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:৫২

বক্তব্য রাখছেন আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে বিএনপির মধ্যে ভীতি কাজ করছে। তারা পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। মহিলা শ্রমিক লীগ এই  সভায় আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি এরইমধ্যে তাদের পরাজয় বরণ করে নিয়েছে। তারা বুঝতে পেরেছে ভোটে তাদের জয়লাভ করার কোনও সম্ভাবনা নেই। তাই তারা প্রতিদিন এক-একটা উছিলা দাঁড় করছে। কোনও সময় বলে ইভিএমে সঠিক ভোট হবে না। কোনও সময় বলে আওয়ামী লীগ আচরণ বিধি লঙ্ঘন করছে। আবার কখনও বলে নির্বাচনে কারচুপি হবে। এসব কথাবার্তা বলার মধ্যদিয়ে এটা বোঝা যাচ্ছে যে— তারা ভীত, তারা নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরেই বেড়িয়ে যাওয়ার পথ খুঁজছে।’

তিনি বলেন, ‘বিএনপি যা বলছে, যেসব অভিযোগ করছে, যেন গতবারের মতো তারা নির্বাচন বয়কট করতে পারে।’ উল্টা-পাল্টা অভিযোগ না করে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করতে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘তার দল মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস উন্নত ঢাকা চান, ঢাকার ঐতিহ্য আবারও পুনরুদ্ধার করতে চান। তিনি ঢাকাবাসীকে নাগরিক সুবিধা প্রদান করতে চান, দুর্নীতি-মাদকমুক্ত ঢাকা চান। এই সব প্রতিশ্রুতি তার কর্মসূচির মধ্যে রয়েছে। মানুষ যেটা চায়, সেটা তাপসের কন্ঠেণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের উচিত তাকে ভোট দিয়ে নির্বাচিত করা।’ সেজন্য শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের সামনে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন— আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,  মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

 

 

 

 

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের