বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার ওপর তথ্যমালা তৈরি হবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৯:২৩

শেখ মুজিবুর রহমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত খবরের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার দলিল তথ্যমালা তৈরি করা হবে।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রবিবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিডিয়া, পাবলিসিটি ও ডকুমেন্টেশন সাব কমিটির বৈঠকের পর তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মানে ২৬ মার্চের প্রথম প্রহরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা করা হয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে তো তা করা যায়নি। তাই এই কমিটি ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের খবরের ভিত্তিতে দলিল আকারের একটি তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, রাজধানীর পাশাপাশি টঙ্গিপাড়ায়ও এ ব্যাপারে একটি বড় মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে। এছাড়াও ব্রাসেলস, নিউ ইয়র্ক, লন্ডন ও নয়াদিল্লিসহ বিশ্বের বড় শহরগুলোয়ও মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম