বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৮:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:০৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাঈদ খোকনের শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরআগে, রবিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেন।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন পাননি সাঈদ খোকন। তিনি ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে। পুরনো ঢাকার এক সময়ের প্রভাবশালী ব্যক্তি মাজেদ সর্দার তার নানা।

/এসএস/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান