পঁচাত্তরের মতো দেশে একদলীয় শাসন চলছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৯:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ দেশে কার্যকর সংসদ ও আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিন বলেন, ‘১৯৭৫ সালে যেমন কোনও রাজনীতি ছিল না, তেমনি এখনও কোনও রাজনীতি নেই। পঁচাত্তরের মতো এখনও দেশে একদলীয় শাসন চলছে।’ শনিবার (২৫ জানুয়ারি) বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, ‘১৯৭৫ সালে সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। ঠিক এখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে একই ব্যবস্থা অনানুষ্ঠানিকভাবে চলছে। গণতন্ত্রের আড়ালে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটিয়েছে। মুক্তিযুদ্ধের সব চেতনাই তারা ধ্বংস করে দিয়েছে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘আজকের এই দিনে জাতির প্রত্যয় হলো—দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্বহাল করার জন্য সব গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেতে হবে।’
মওদুদ আহমদ বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রবর্তন করা হয়। সেদিন সংসদে বিনা বিতর্কে, বিনা আলোচনায় সংবিধানের চতুর্থ সংশোধনী বিল মাত্র ১১ মিনিটের মধ্যে পাস করিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতির হিসেবে শপথ নেন। এই দলের নামকরণ করা হয় বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল। এইদিনে বাকশালের জন্মদিন।’

মওদুদ বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে এই বাকশাল ব্যবস্থা কখনও গ্রহণযোগ্য হয়নি। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। সেই গণতন্ত্র তারা ফিরে পেতে চায়। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ ফিরিয়ে আনার দায়িত্ব এখন বিএনপিকে দিয়েছে  জনগণ।

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু ও শওকত মাহমুদ প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক