অথর্ব ইসি থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫২

এই অথর্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এটি নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষের কাছেও সুপ্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।   

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

পৌরসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘জনগণ যদি ভোট দিতে না পারে, তাহলে এ নির্বাচনও হবে নিকৃষ্টতম। আর এতে প্রতিষ্ঠিত হবে, বর্তমান ইসির অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন বা ভোট আশা করা যায় না।’

একই আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, ‘তথাকথিত ক্রসফায়ারের মাধ্যমে সরকার মানুষ হত্যা করে নিজেদের ওপর বিপদ ডেকে আনছে। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনও নিরাপত্তা নেই। গুপ্তহত্যার মাধ্যমে দেশের সাধারণ মানুষ দিনে-দুপুরে নিখোঁজ হয়ে যাচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে প্রশাসন এসব অপকর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলেও জানা যাচ্ছে।’

সংগঠনের সভাপতি হানিফ ব্যাপারির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।

/এসআইএস/ এসএম/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম