ফল প্রত্যাখ্যান, রবিবার ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

ফল প্রত্যাখ্যান, রবিবার ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

জনগণের প্রতি হরতাল পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করবো ঢাকাবাসী তাদের অধিকার রক্ষা করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না।’

সিটি নির্বাচনের ফল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রায় যে আশঙ্কা করেছিলাম সেটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনও সরকার আগের নির্বাচনের মতো রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নিজেদের দখলে নিয়েছে।’

নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনকে তারা ক্রীড়নক হিসেবে ব্যবহার করছে। তাই আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনও একেবারে অসঙ্গত কাজ করছে। তারা অযোগ্য একটি প্রতিষ্ঠান, যাদের পক্ষে একটা অবস্থান নিয়ে সুষ্ঠু নির্বাচন করার কোনও লক্ষণ দেখতে পারছি না।’

হরতালের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল দিয়েছিল বিএনপি। তিন বছর ১০ মাস ১১ দিন পর আবার বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো।

আরও পড়ুন: 

১০০ বছরের ইতিহাসে এমন সুষ্ঠু নির্বাচন আর হয়নি: হানিফ 

প্রধানমন্ত্রীর বক্তব্য নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের কাছে বিএনপির ১০ অভিযোগ

/এএইচআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম