সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ ৪ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এই প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিটি নির্বাচনের ফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। পরবর্তী সময়ে আবারও কর্মসূচি দেবো।’ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় সম্মেলন করে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ঘটনার তথ্য-প্রমাণ তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।’  

প্রধানমন্ত্রীকে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়

‘নির্বাচনের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নৌকায় ভোট দিতে বলেছেন’ অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এই দেশে কিছুই নড়ে না। নির্বাচন কমিশনের দায়িত্বগুলোও তাকে পালন করতে হয়। বারবার বলেছি, এই সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের মধ্যে কোনও পার্থক্য নেই। এই দেশ পুরোপুরি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাসিবাদী রাষ্ট্রগুলো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশও এখন পুরোপুরিভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র হয়ে গেছে।’

‘হরতাল সফল করায় ঢাকাবাসীকে অভিনন্দন’

‘হরতাল সফলভাবে’ পালনের জন্য ঢাকাবাসীকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্বল্প সময়ের নোটিশে হরতাল সফলভাবে পালনের জন্য ঢাকাবাসীকে অভিনন্দন জানাই।’

হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে পিকেটিং করার সময় ৩-৪ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ করে মির্জা ফখরুল তাদের মুক্তিরও দাবি জানান।  তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল শেষ হতে যাচ্ছে। এই হরতাল আহ্বান করেছিলাম ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তার প্রতিবাদে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম