প্রকৃত কৃষকরা ভর্তুকি পান না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫

জাতীয় কৃষক পার্টির নব-গঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিএম কাদের অধিকার আদায়ের প্রশ্নে কৃষকদের ঐক্যের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘মৌসুমে কৃষি শ্রমিকদের মজুরির চেয়ে ধানের মূল্য কমে যায়। তখন কৃষকরা ধান কাটতে বিপাকে পড়েন। এ সময় সরকার কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিলেও প্রকৃত কৃষকরা তা পান না।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশপ্রেমিক কৃষকরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত।’ তিনি আরও বলেন, ‘সরকারি ভর্তুকি পেতে চাইলে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয় কৃষক সমাজ।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করে অসাধারণ কৃতিত্ব গড়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। কৃষকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা পর্যায়ে হাসপাতাল নির্মাণ করেছিলেন।’ এই সময় তিনি কৃষকদের সংগঠিত করে তাদের স্বার্থরক্ষায় কাজ করতে পার্টির নেতাকর্মীদের প্রতি নির্দেশও দেন।

জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ  প্রমুখ।  

/এসটিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী