কূটনীতিকদের ‘নালিশ’ দিলেন তাবিথ-ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৮

 

তাবিথ ইশরাক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে কূটনীতিকদের কাছে ‘নালিশ’ দিয়েছেন ধানের শীষের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লেকশোর হোটেলে ঢাকায় কর্মরত কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সিটি ভোটের অনিয়মের তুলে ধরেন তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ঢাকা সিটির কারচুপির ইলেকশন ও ভোট জালিয়াতির চিত্র তুলে ধরা হয়েছে কূটনীতিকদের সামনে। আওয়ামী লীগের নেতাদের নানা বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইশরাক বলেন, এই বৈঠক নিয়ে তারা পরে বলবে যে আমরা অভিযোগ করছি। আমরা কোনও অভিযোগ করছি না। কূটনীতিকরা সিটি ভোটের বিষয়ে জানতে চেয়েছে, তাদেরকে জানিয়েছি। তাদের কাছে অভিযোগ করে তো কোনও লাভ নাই। কূটনীতিকরা কিছু বলেছে কিনা জানতে চাইলে ইশরাক বলেন, কূটনীতিকরা নির্বাক ছিলেন। তারা খুবই অবাক হয়েছে যে এত বড় একটা নির্বাচনে এভাবে একটা কারচুপি হতে পারে।

সিটি নির্বাচনের দিন সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় কূটনীতিকরা ব্যথিত হয়েছেন বলে উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, ভোটের দিন আমাদের পোলিং এজেন্টদের আহত করা হয়েছে, সেটাতে তারা ব্যথিত হয়েছেন। আমরা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছি, কীভাবে ফলাফল স্থগিত করে পরবর্তীতে গভীর রাতে পরিবর্তন করা হয়। এসব শুনে তারা নির্বাক ছিলেন।

ইশরাক হোসেন আরও বলেন, সিটি নির্বাচনের দিন কী কী ঘটনা ঘটেছে তার ওপর আমাদের দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কূটনীতিকদের। এর আগে গত ৫ তারিখে গণমাধ্যম সামনে যেটা বলেছি, সেটাই তারা জানতে চেয়েছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূতসহ জার্মানি, তুরস্ক, ভারত, ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে ১৩টি দেশের কর্মকর্তারা। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

প্রসঙ্গত. গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস মেয়র নির্বাচিত হয়।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম