বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্লট বরাদ্দ দেওয়া হোক: সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪

সুলতান মোহাম্মদ মনসুর

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্যদের শিক্ষার ভার সরকারকে নেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একইসঙ্গে তাদের নামে প্লট বরাদ্দের দাবিও জানান তিনি। সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সুলতান মনসুর বলেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরা যতদিন পড়শোনা করবে ততদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সেই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাঙালিরা এগিয়ে যাবে। ১৯৭১ সালে পাকিস্তানকে হারিয়ে স্বাধীনতা লাভ করেছি। এবার ভারতের মত রাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ জিতেছি। প্রমাণ করেছি, উপমহাদেশে বাংলাদেশ অগ্রগামী দেশ। এ সময় তিনি খেলোয়াড়দের প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বলেন, যারা আমাদের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ দেওয়া হোক।

জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বিশ্বকাপ জয়ী যুবাদের সংবর্ধনা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ উদ্বেলিত-আনন্দিত। এই ছেলেদের গণসংবর্ধনা দেওয়া হক। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথোপযুক্ত সম্মানি দেওয়া হোক।

প্রসঙ্গত রবিবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম