ঢাকা, গাইবান্ধা ও বাগেরহাটের তিনটি আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬

উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থিতা ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা-১০ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হচ্ছেন হাজী মো. শাহ জাহান। গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মইনুর রাব্বী চৌধুরী এবং বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাজন কুমার মিস্ত্রী।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম