আমরা মজলুম: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা মজলুম এবং পরীক্ষার ময়দানে আছি। এই ময়দানে আমরা দৃঢ়ভাবে টিকে থাকবো।’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে দলের ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতার দায়ে অভিযুক্ত দলটির নির্বাচন কমিশনের নিবন্ধনও স্থগিত রয়েছে আদালতের নির্দেশে।

জামায়াত আমির বলেন, ‘আমরা সামাজিকভাবে, চারিত্রিকভাবে ও নৈতিকভাবে স্বচ্ছ ফলে আমরা বুক উঁচু করে চলবো। ৮ই ফাল্গুনের অঙ্গীকার আমরা মাথা নত করবো না এবং অধিকার আদায়ের সংগ্রামে পিছপা না হয়ে সামনে এগিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘বিজাতীয় আগ্রাসনে আমাদের ভাষা ও সংস্কৃতি আজ অরক্ষিত। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে।’

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম