দিল্লির সহিংসতা বন্ধে ভারত সরকারের প্রতি বিএনপির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩

বিএনপি

ভারতের দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিরোধের জের ধরে যে সহিংসতার সৃষ্টি হয়েছে, তা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করবে। এ অঞ্চলের বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার যথাযথ ভূমিকা গ্রহণ করবে বলে বিএনপি প্রত্যাশা করে।’

বিবৃতিতে বিএনপি জানায়, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মোতাবেক জানা গেছে, সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাস করা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল, তা ইতোমধ্যেই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে, সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।’

এতে আরও বলা হয়, ‘বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন।’

বিবৃতিতে বিএনপি স্মরণ করিয়ে দিয়েছে, ‘বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের ভয়াবহ প্রতিক্রিয়া, এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠবে। এই মর্মে ইতোপূর্বেই সেই উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছিল। যে বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়েছিল— বহুত্ববাদের  আদর্শ থেকে যেকোনও বিচ্যুতি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিতের পথে একটি অনিবার্য বাধা। দিল্লির চলমান সাম্প্রদায়িক দাঙ্গা  আবারও তা সুষ্পষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করলো।’

বিএনপি জানিয়েছে, ‘এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই উদ্যমী। ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে বিএনপি তাই সবসময়ই ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম