পতাকা উত্তোলনের কর্মযজ্ঞকে অস্বীকার করা পাপ: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৯

পতাকা উত্তোলনের কর্মযজ্ঞকে অস্বীকার করা পাপ: জেএসডি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৬২ সালে গঠিত নিউক্লিয়াস প্রতিষ্ঠা করা করা হয়। এই নিউক্লিয়াস তখন থেকেই পরিকল্পিতভাবে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা শুরু করে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র নেতারা। তারা বলেন, একাত্তরের ২ মার্চ আ স ম আবদুর রব লাখ লাখ ছাত্র-জনতার সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পরিকল্পিতভাবেই এদিন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে ‘২ মার্চ উদযাপন কমিটি’র সভায় জেএসডির নেতারা এসব কথা বলেন।

জেএসডি নেতারা বলেন, এই পতাকা উত্তোলনের মাধ্যমেই জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রীয় শক্তির সামনে সেই রাষ্ট্রের পতাকা পুড়িয়ে দিয়ে নতুন রাষ্ট্রের নতুন পতাকা উত্তোলন দুর্দান্ত সাহসিকতা, স্পর্ধা, দেশপ্রেম তথা জাতির প্রতি অপরিসীম আনুগত্যের বহিঃপ্রকাশ। পতাকা উত্তোলনের এ বিশাল কর্মজ্ঞকে যারা অস্বীকার করেন তারা জ্ঞান পাপী।

সব ধরনের মিথ্যাচার, হীনমন্যতা, ইতিহাস বিকৃতি পরিহার করে ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চের ইশতেহার পাঠসহ স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা।

জেএসডির কার্যকরী সভাপতি ও ২ মার্চ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম