খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের মিছিল, ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া

হাইকোর্টে খালেদা জিয়ার জামিন বাতিলের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরান ঢাকার জজকোর্ট এলাকায় দলের মহানগর দক্ষিণের উদ্যোগে মিছিল করেন তারা। মহানগর কমিটির (দক্ষিণ) দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সাইদুর রহমান মিন্টু জানান, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর জজ কোর্ট এলাকা থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ধোলাইখাল মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে জানান সাইদুর রহমান মিন্টু।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আবারও জামিন বাতিল হয় খালেদা জিয়ার।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম