রাজনৈতিক কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ফটো)

রাজনৈতিক কারণে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েছেন এবং রাজনৈতিক কারণেই তার জামিন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জা‌তীয় প্রেস ক্লা‌বের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হ‌লে জিয়াউর রহমান সমাজকল‌্যাণ প‌রিষ‌দ আয়োজিত খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে এক আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আইনে আছে যদি কোনও আসামি নারী হন এবং তিনি যদি অসুস্থ ও বয়স্ক হন তাকে জামিন দিতে হবে। আজকে আদালত মানবিক কারণেও তাকে মুক্তি দিতে রাজি নন। তিনি গুরুতরভাবে অসুস্থ। কারাবন্দির দুই বছরে তার শরীরের আর কিছু বাকি নেই।’

মওদুদ আহমদ ব‌লেন, ‘আমি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আদালতকে স্মরণ করিয়ে দিলাম— যদি কোনও অঘটন ঘটে এর বিচার করবে কে, এর দায়িত্ব কে নেবে? সরকারকেই নিতে হবে এই দায়িত্ব।’

তিনি বলেন, ‘দেশে কোনও রাজনীতি নেই। যে রাজনীতি আছে সেটা অপরাজনীতি। এই রাজনীতি হলো একদলীয় রাজনীতি। আর এ কারণে এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনও প্রতিফলন হচ্ছে না। আজকে এজন্যই জনগণ ও সাধারণ মানুষ থেকে সরকার সত্যিকার অর্থে বিচ্ছিন্ন। আজকে দেশে যেমন রাজনীতি নেই, তেমনই দেশে গণতন্ত্র নেই। আর দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতাও থাকে না। আজকে মানুষের মধ্যে সর্বত্র ভয়-ভীতি আর আতঙ্ক। মানুষ মুক্ত মনে কথা বলতে চায় না, কথা বলতে পারে না।’ 

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগমান করতে ছাত্রদল-যুবদলকে আরও সংগঠিত করার আহ্বান জানান তিনি।

মওদুদ বলেন,‘খালেদা জিয়ার মুক্তি যদি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন না হয়, আন্দোলন ছাড়া আমাদের অন্যকোনও বিকল্প নেই। এই আন্দোলন শুধু মুখে বললেই চলবে না, এটা কার্যকর করতে হবে। একেবারে এমন কর্মসূচি দিতে হবে যে কর্মসূচি আমরা দৃঢ়ভাবে পালন করতে পারবো।’

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম