ঢাকা-১০ আসনে উপনির্বাচন

ভোটযুদ্ধে জনগণই একমাত্র সঙ্গী: শেখ রবিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২৩:২২আপডেট : ০২ মার্চ ২০২০, ০০:১৬

প্রতীক বরাদ্দের পর গণসংযোগে নামেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল ইসলাম।

বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। এ মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিএনপি জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। এর অংশ হিসেবেই নির্বাচনি যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে জনগণই আমাদের একমাত্র সঙ্গী।

রবিবার (১ মার্চ) বিকালে নির্বাচনি প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন। নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর ধানমন্ডি ১৫ নম্বর নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন।

সরকার নির্বাচন ব্যবস্থা অকার্যকর করেছে বলেই আজ ভোটের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে দাবি করে রবিউল বলেন, সরকারই কেবল নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনও। তারাও ভোটারদের মাঝে আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা ভোটে থাকছি।

সরকারের জনপ্রিয়তা তলানিতে উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, আশা করছি ঢাকা-১০ আসনের জনগণ বর্তমান দুঃশাসন থেকে মুক্তি পেতে আমাকে বিজয়ী করে সংসদে পাঠাবে।

গণসংযোগে অংশ নেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম