কর্মী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ০২:০৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ১১:২০

কর্মী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগকর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (২ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘যখন বাংলাদেশের রাজনীতিতে শান্তি বিরাজ করছে, তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাবো। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে। এ সময় মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।’
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘একাত্তরের কুচক্রী মহল দিনে-দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একজন সোমবার মারা গেছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে ছাত্রশিবিরের কোনও স্থান হবে না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আমরা জঙ্গিবাদের উত্থান হতে দেবো না।’
কর্মী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামায়াত ও শিবিরকে আর সহ্য করা হবে না।’
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি তখনও জামায়াত ও শিবিরের প্রেতাত্মারা আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, তখনও জামায়াত ও শিবির স্বাধীনতাবিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।’

আরও খবর: শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

/এসও/এনআই/এমএমজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী