‘মুজিববর্ষে বিএনপিকে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ২১:২০আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:২৪

 বিএনপি-জামাত বাংলাদেশকে ভুল পথে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বিএনপিকে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসতে হবে। আপনারা হুমকি দিয়ে আসছেন, হুমকি ছাড়া আপনারা কাজ করতে পারেন না। কিন্তু একাত্তরের ঘাতক জামায়াতকে না ছাড়লে রাজনীতিতে আসতে পারবেন না।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের বিষয়ে বলেন, দিল্লির সাম্প্রতিক ঘটনায় সবাই নিন্দা জানিয়েছে। ভারত থেকে অতিথিরা আসবেন, কেউ এ বিষয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না।

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আজকের বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল। এ দেশকে সবাই এখন অনুকরণ করে। বিএনপি-জামায়াতের রাজনীতি এ দেশের মানুষ গ্রহণ করেনি, করবে না। কারণ এ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা শেখ হাসিনার বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাঙালিকে বীরের জাতিতে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু। মহান রাজনৈতিক কৌশলী ছিলেন তিনি। একাত্তরের পর শক্ত পাটাতনের ওপর তিনি দেশকে দাঁড় করিয়েছিলেন। দেশের যে অগ্রযাত্রা তা শুরু করে দেন বঙ্গবন্ধু, কিন্তু পঁচাত্তরে তাকে হারানোর পর দেশ অন্ধকার পথে চলে যায়। বর্তমানে শেখ হাসিনা দেশকে আলোর দিকে এনেছেন, উন্নয়নের পথে তিনি দেশকে ধাবিত করেছেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার প্রমুখ।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের