করোনা প্রতিরোধের প্রাক-প্রস্তুতিতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:২৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৩৩

করোনা প্রতিরোধের প্রাক-প্রস্তুতিতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক-প্রস্তুতির প্রয়োজন ছিল, সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাসের ব্যাপারে জনসচেতনতা নিশ্চিত করতে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, সরকার তা নেয়নি বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক-প্রস্তুতি প্রয়োজন ছিল, তাও নিতে ব্যর্থ হয়েছে সরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারি ঘোষণা অনুযায়ী, অন্তত তিন জন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গতকালও বিদেশ ফেরত আরও তিন জন বাংলাদেশিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা, দেশের অনেক বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান গত বেশ কিছু দিন ধরে এই সমস্যার সম্ভাবনার কথা বারবার বলার পরও সরকার শুধু জনগণকে আশ্বস্ত করেছে। কাজের কাজ যে কিছু করেনি তার প্রমাণ হলো ইতালি থেকে ঢাকা ফেরত দুই ভাইয়ের রোগ বিমান বন্দরে শনাক্ত হয়নি। দেশের ফেরার চার দিন পর যখন তাদের অবস্থার অবনতি ঘটে, তারা নিজেরাই যখন চিকিৎসায় উদ্যোগী হয়েছেন, তখন সরকার তাদের হাসপাতালে স্থানান্তর করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে তাদের একজনের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে না নেওয়া সরকারের আরেকটি ব্যর্থতা। তিন দিন পর গতকাল এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানা গেল।’

তিনি আরও বলেন, ‘মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজন বাড়বে জানার পরও তা যথেষ্ট পরিমাণে আমদানি বা উৎপাদনের কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার সন্ধ্যার মধ্যেই বাজারে এসব জিনিসের দাম কয়েকগুণ বেড়ে গেছে। ৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। সন্ধ্যার পর বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।’

এখন পর্যন্ত সামান্য যে কয়টি হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার কথা বলা হচ্ছে, সেগুলোর মান নিয়ে প্রশ্ন আছে বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না। কারন জনগণ ১৯৭৪ এর মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।’

করোনা ভাইরাসের কারণে আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম