যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করেছে ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৯:১৮আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:২২

বিশিষ্ট রাজনীতিবিদ যাদু মিয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপের অফিসে দোয়া মাহফিল

ন্যাপের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। সংগঠনের সভাপতি জেবেল রহমান গাণির সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় দলের মহাসচিব  এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘যাদু মিয়াকে বাদ দিয়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচনা সম্ভব নয়। তিনি মেধাবী ও দূরদর্শী রাজনীতিক ছিলেন। আজীবন তিনি সংগ্রাম করেছেন মানুষের মুক্তির জন্য। প্রতিবাদ, প্রতিরোধ ও সংগ্রামে তিনি কখনও পিছপা হননি।’

আলোচনায় আরও অংশ নেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুন-নবী ডাবলু, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, রাজবাড়ী জেলা সমন্বয়কারী খন্দকার মাহবুব সিদ্দিকী, সনক মজুমদার, সালমা আক্তার প্রমুখ।

/এসটিএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম