করোনা ভাইরাস: কেন্দ্রীয় কার্যালয়ে সভা নিষিদ্ধ করেছে গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৬:৫০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৬:৫২

গণফোরাম

করোনা ভাইরাসের কারণে মতিঝিলের ইডেন কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সভা ও জমায়েত নিষিদ্ধ করেছে গণফোরাম। শুক্রবার (১৩ মার্চ) বিকালে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

দলের সহকর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে রেজা কিবরিয়া বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। সেজন্য সরকার ও প্রশাসন গণজমায়েত না করার জন্য সতর্ক করেছে।’

‘এই অবস্থায় গণফোরাম কার্যালয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কোনও সভা করা যাবে না।’

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে দলের ভেতরে দুটি গ্রুপের পরস্পর বিরোধিতা চলে আসছে। শনিবার (১৪ মার্চ) মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে কামাল হোসেন ও রেজা কিবরিয়াবিরোধী নেতাকর্মীদের সভা হওয়ার কথা রয়েছে। এই সভাকে বিরোধী অংশটি ‘বর্ধিত সভা’ হিসেবে চিহ্নিত করেছে। এই অংশের নেতৃত্বে রয়েছেন বিলুপ্ত কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম