কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ০৩:০৭আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৩:১১

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষককে তার উৎপাদিত কৃষিপণ্যের প্রত্যাশিত ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে সরকার বাণিজ্যিকীকরণের উদ্যোগ নিচ্ছে। এজন্য কৃষি আধুনিকায়ন এবং যান্ত্রিকীকরণের ওপর গুরুত্বরোপ করা হচ্ছে।’

রবিবার (১৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৎ

১৯৯৫ সালে বিএনপি সরকারের শাসনামলে সারের দাবিতে বিক্ষোভরত ১৮ জন কৃষককে গুলি করে মারার ঘটনার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ যে নির্বাচনি ইশতেহার দিয়েছে, সেই ২১টি প্রতিশ্রুতির একটি হচ্ছে বাংলাদেশকে আমরা নিরাপদ ও পুষ্টি জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে চাই। এজন্য কৃষির আধুনিকায়ণ ও যান্ত্রিকীকরণ করতে এবং কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে কাজ করছে সরকার।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কৃষি যন্ত্রপাতিতে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে, উৎসাহ টাকা দিচ্ছে। ১০ লাখ টাকা দাম হলে সরকার দেবে ৫ লাখ টাকা।  আর যদি উপকূলবর্তী এলাকায় দাম হয় ১০ লাখ টাকা, সরকার দেবে ৭ লাখ টাকা। কৃষক রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করে অথচ তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। কৃষকদের পণ্যের ন্যায্যমূল নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি।’ 

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

অনুষ্ঠানে ১৯৯৫ সালে সারের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৮ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী