পৌরসভা নির্বাচনে বিএনপি; সিদ্ধান্তের প্রশংসায় যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৪ ডিসেম্বর ২০১৫, ২০:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:২৩

thomas_shannonপৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ও রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মনোনীত রাষ্ট্রদূত টমাস শ্যানন আজ সোমবার একথা বলেন।

দুদিনব্যাপী সফর সম্পন্ন করে কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শ্যানন।

শ্যানন আশা প্রকাশ করেছেন, ৩০ ডিসেম্বরে হতে যাওয়া পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ কথা।

এটি শ্যাননের প্রথম সফর বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত সিং আনন্দ তার সফরসঙ্গী ছিলেন। 

মনোনীত হওয়ার পর এই সফর তার প্রথম দফার দ্বিপক্ষীয় সফরগুলোর একটি। তার এ সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব উঠে এসেছে। শ্যানন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজ এবং শ্রমিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

ইউএসএআইডির সহায়তায় একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক পরিদর্শন করেন শ্যানন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর বক্তব্য রাখেন। 

শ্যানন বলেছেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের দৃঢ়তা, সহিষ্ণুতা এবং সম্ভাবনা সময়ের সঙ্গে বেড়ে চলবে।

বাংলাদেশের উন্নয়নের সাফল্য এবং এর চলমান প্রবৃদ্ধি দেখে রাষ্ট্রদূত শ্যানন অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন। সাক্ষাতের সময় শ্যানন জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়গুলোতে বৈশ্বিক নেতৃত্বে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎকালের শ্যানন প্রাণবন্ত ও শক্তিশালী গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকায় সমর্থনের কথা জানান। 

/এসএসজেড/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম