করোনা সংকটে জনগণের পাশে নেই বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ১৩:৩৫আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৫:৫২

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি দেশের এই দুঃসময়েও  জনগণের পাশে নাই। তারা সরকারের সমালোচনা করে এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।’ এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

পদ্মা সেতুর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর অগ্রগতিও থেমে নেই। সর্বশেষ পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।’

এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সামাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা,উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী