স্বাস্থ্যবিধি মেনে চলুন: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৪:০৮আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:১৪

বাহাউদ্দিন নাসিম করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধৈর্য সহকারে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি করোনার প্রভাবে পুরো পৃথিবী এক সংকটময় সময় অতিক্রম করছে। এই সংকটকালীন পরিস্থিতি সাহসীকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে সরকার করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে।’

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। এই ভাইরাসের কোনও প্রতিষেধক বা ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় এই পরিস্থিতিতে সচেতনতাই মানুষকে সুরক্ষিত রাখবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বের হলেও মানুষের ভিড় এড়িয়ে চলুন। হাঁচি কাশি দিতে হলে রুমাল বা টিসু পেপার দিয়ে নাক মুখ ঢেকে নিন। যেখানে সেখানে কফ থুথু ফেলবেন না। সাবান-পানি দিয়ে হাত ধোন। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক বলেন, ‘করোনা দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে নির্ভীকভাবে অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে করোনা প্রতিরোধমূলক সামগ্রী ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছেন।’

বাহাউদ্দিন নাসিম বলেন, ‘প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যার যার অবস্থান থেকে যতটুকুই পারেন মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে সমাজের ধনী ও বিত্তবানদের আমি আহ্বান করতে চাই, মানবিক বিপর্যয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান। করোনা মহামারিতে মানুষের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম