পোল্ট্রিসহ কৃষিখাতে ভর্তুকির দাবি গণসংহতি আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৯:০৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:০৬

গণসংহতি আন্দোলন করোনা পরিস্থিতিতে কৃষি খাত বাঁচাতে সরাসরি কৃষকের কাছ থেকে উৎপাদিত পণ্য ক্রয়, পোল্ট্রিসহ সামগ্রিকভাবে কৃষিখাতে ভর্তুকির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দলের প্রচার বিভাগের দায়িত্বশীল বাচ্চু ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, ‘দেশের কৃষিখাত লকডাউন পরিস্থিতির ফলে ইতোমধ্যে কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবহন ও মানুষের গতিশীলতা কমে যাওয়ার প্রতিক্রিয়ায় কৃষি পণ্যের চাহিদা কমে গেছে, এর ফলে দাম লক্ষ্যণীয় মাত্রায় হ্রাস পেয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, কৃষক তার ফসলের উৎপাদন খরচও পাচ্ছেন না, কখনো তার পচনশীল পণ্য ক্রেতা না পেয়ে নষ্ট হচ্ছে। একইভাবে দেশের প্রোটিনের সবচেয়ে বড় উৎস পোল্ট্রি খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এ অবস্থায় কৃষিখাতকে সরকারি ক্রয় ও ভর্তুকির মাধ্যমে টিকে থাকতে সহায়তা না করলে পুরো দেশের মানুষের ওপরই তা মহামারির সময় ও পরবর্তীতে ভয়াবহ প্রভাব বিস্তার করবে। এমনকি তা দুর্ভিক্ষের দিকেও ঠেলে দিতে পারে।’

জাতীয় প্রয়োজনে কৃষিকে বাঁচাতে সরকারের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায় গণসংহতি আন্দোলন।



/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম