শুধু দলের নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৭:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:১৩

আ স ম আবদুর রব করোনার ভয়াবহ সংকট মোকাবিলায় শুধু রাজনৈতিক দলের ঐক্য নয়, সমাজশক্তির সমন্বয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব।

রবিবার (১২ এপ্রিল) বিকালে রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে রব বলেন, ‘করোনার সৃষ্ট সংকট জাতীয় এবং বৈশ্বিক সংকট। বিদ্যমান এই ভয়াবহ সংকট থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উচ্চারিত হচ্ছে। কিন্তু গতানুগতিক রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। প্রয়োজন ভিন্ন দ্যোতনার এবং কার্যকরী ঐক্য গড়ে তোলা।’

তিনি  বলেন, ‘জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব রাজনৈতিক দলের সঙ্গে চিকিৎসক, এপিডেমিওলজিষ্ট, গবেষক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ প্রস্তুতকারী, বিক্রেতা, পরিবেশক, হাসপাতাল মালিক, ব্যবস্থাপক, সংবাদপত্রসহ সংশ্লিষ্ট সবাইকে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে।’

এই যুদ্ধের সম্মুখ ভাগে রয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও পরিবহনে নিয়োজিত ব্যক্তিবর্গ বলে উল্লেখ করে আসম রব বলেন, ‘কৃষি, পোলট্রি, ডেইরিসহ সংশ্লিষ্ট সবাই এই সংকটে অগ্রণী ভূমিকা পালন করছে। নিয়োজিত রয়েছেন ইন্টারনেট প্রকৌশলী, হাসপাতাল নির্মাণ ও জনস্বাস্থ্য প্রকৌশলী, স্থানীয় সরকার কর্তৃক নিয়োজিত এবং পাড়া-মহল্লাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী। অগ্রণী ভূমিকায় আছেন প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কাজে নিমগ্ন অগণিত কর্মী। এদের নিয়ে প্রতিনিধত্বশীল সমন্বয় কমিটি গঠন করতে হবে।’

নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণেরও প্রতিটি ধাপে সবার অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা। তিনি বলেন, ‘সমাজের সব শক্তি অবস্থানগতভাবে লকডাউনে থেকেও চিন্তা, প্রেরণা আর কর্মের মাধ্যমে জাতীয় উদ্যোগে কী ভূমিকা রাখতে পারে, তার উপায় উদ্ভাবন করতে হবে।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম