করোনা: ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরামর্শ দিয়ে তাবিথ আউয়ালের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ২৩:৪২আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:২০

তাবিথ আউয়াল (ফাইল ছবি: সাদ্দিফ অভি)




করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং অভাবী মানুষের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভূমিকা কী হওয়া উচিত, এই নিয়ে একটি পরামর্শমূলক চিঠি দিয়েছেন মেয়র পদে নির্বাচনকারী বিএনপির নেতা তাবিথ আউয়াল।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় না থেকে সিটি করপোরেশনকে ঝুঁকি মোকাবিলায় অতিসত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেন তাবিথ আউয়াল।

চিঠিতে তাবিথ আরও বলেন, অভাবী মানুষের খাদ্য সহায়তার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন দুইটি হটলাইন নম্বর চালু করলেও দরিদ্র ও নিঃস্ব মানুষ তাতে সংযোগ স্থাপন করতে পারছেন না। যে কয়েকজন হটলাইনে কথা বলেছেন, তাদের কাছে ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রে নম্বর চাওয়া হয়েছে। কিন্তু খাদ্য সহায়তা তাদের কাছে পৌঁছায়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে লেখা তাবিথ আউয়ালের চিঠি

জাতীয় সংকট মুহূর্তে সিটি করপোরেশনকে মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধ জনিয়ে তাবিথ বলেন, হটলাইনের সংখ্যা বাড়াতে হবে। কতগুলো ফোন গ্রহণ করা হয়েছে এবং কতজনকে সহায়তা করা হয়েছে, সে তথ্য প্রতিদিন ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। খাদ্য সহায়তার জন্য উত্তর সিটির জোনাল অফিসগুলোতে ফুড ব্যাংক গড়ে তুলে এস্টেট অফিসার, এনজিও ফাউন্ডেশন এবং করপোরেট রিটেইল অফিসারদের সহায়তা নিতে হবে। যেসব নাগরিক ব্যক্তিগতভাবে সহায়তা করতে ইচ্ছুক তাদের উৎসাহিত করা প্রয়োজন।

বিভিন্ন বাজার এবং আবাসিক এলাকার প্রবেশদ্বার ও বের হওয়ার পথসহ প্রত্যেক এলাকায় হাত ধোয়া কেন্দ্র স্থাপন এবং সেখানে তাপমাত্রাও নির্ণয়ের ব্যবস্থা রাখতে অনুরোধ জানান বিএনপির এই নেতা।

তাবিথ আউয়াল আরও বলেন, কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকায় সিটি করপোরেশনের সব কমিউনিটি সেন্টারগুলোকে কোয়ারেন্টিন বা আইসোলেশন সেন্টারে পরিণত করা উচিত। হাসপাতালের মেডিক্যাল বর্জ্য এবং আবাসিক এলাকা থেকে আবর্জনা সংগ্রহ ও ধ্বংসে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ব্যবহৃত সূঁচ, গ্লাভস, মাস্ক ও পিপিই যেন অবৈধভাবে আবার ব্যবহারে সুযোগ তৈরি না হয়।


/এসএস/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম