ঘরে থাকার আহ্বান জানিয়ে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ১১:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:৪৮

ওবায়দুল কাদের বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আবহমান কালের বাঙালি জাতির একান্তই স্বকীয় উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত হওয়ার দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর আর চির মঙ্গলের জয়গান করি। স্নাত হই বৈশাখের রৌদ্র খরতাপে, দূর করি ফেলে আসা বছরের যত যাতনা গ্লানি, মুছে জরা গুছিয়ে শপথ বিশুদ্ধতার। বাংলা নববর্ষ ১৪২৭ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবছরই দেশবাসী ঐক্যবদ্ধভাবে চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করে। কিন্তু এ বছর বাংলা নববর্ষ এমন একটি সময় আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনাভাইরাসে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ।’

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনও প্রতিষেধক-প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসে যতটা আনন্দ করা যায় করবেন। চিরায়ত বাঙালি চেতনায় বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্য আমাদের জাতিগত ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় করে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা, শতভাগ সচেতনতা, সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবার বাংলা নববর্ষে সবার সম্মিলিত অঙ্গীকার। সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। করোনাভাইরাস প্রতিরোধে বীরের জাতি বাঙালি। প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশআল্লাহ।’

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম