তথ্যমন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক: জাসদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০২০, ০১:৪৬ আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০১:৪৯

জাসদ (ইনু) ত্রাণের চাল চুরি ও ত্রাণের দাবিতে বিক্ষোভ নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য অসত্য ও দুর্ভাগ্যজনক বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তথ্যমন্ত্রীর বক্তব্য প্রকৃত চালচোরদের পরিচয় আড়াল করছে বলে অভিযোগ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। শনিবার (১৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে জাসদ নেতারা তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দেওয়া ‘ত্রাণের চাল চুরির সঙ্গে জাসদ, জাতীয় পার্টি, বিএনপির চেয়ারম্যান-মেম্বাররা জড়িত’ এবং ‘ত্রাণের দাবিতে বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে’ এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তথ্যমন্ত্রীর বক্তব্য শুধু সত্যের অপলাপই নয়, অপ্রয়োজনীয়ও বটে। প্রধানমন্ত্রী যখন সামনে থেকে করোনা সংকটের কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন, তখন তার মন্ত্রিসভার কোনও সদস্যেরই কাজ বাদ দিয়ে অপ্রয়োজনীয় কথা বলা উচিত না, যা প্রধানমন্ত্রীর কথা ও কাজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং যা প্রধানমন্ত্রীর প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি করে।

জাসদ নেতারা বলেন, কারা ত্রাণের চাল চুরি করেছে তা জনগণের সামনে প্রকাশিত। চালচুরির ঘটনা মূলধারার গণমাধ্যমের কড়া নজরদারির বাইরে না। গণমাধ্যম তা প্রকাশও করছে। মাঠপ্রশাসন, পুলিশসহ আইনশৃংখলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দুদকসহ সরকারি-আধা সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ত্রাণ বিতরণ কাজের ওপর কড়া নজরদারি রাখছে। তাই ত্রাণের চালচুরির ঘটনার সঙ্গে যুক্ত কেউই রেহাই পায়নি, পাবেও না।

জাসদ নেতারা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও মন্তব্য না করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহবান জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি