কৃষককে রক্ষা করুন, তাহলে দেশ বাঁচবে: কৃষক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ০২:০২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:০৪

শামসুজ্জামান দুদু ও হাসান জাফির তুহিন

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির পেশাজীবী সংগঠন কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব হাসান জাফির তুহিন। তারা বলেন, 'বাংলাদেশের কৃষি এবং কৃষককে রক্ষা করুন, তাহলে দেশ বাঁচবে।'

রবিবার(১৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিতে নেতারা বলেন, 'বাংলাদেশের মানুষ করোনা ঝুঁকির মধ্যে রয়েছে এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হচ্ছে- দেশের মানুষ ভবিষ্যতের খাদ্য সংকট নিয়ে চিন্তায় রয়েছে। দেশের মানুষের খাদ্য সংকট মোকাবিলার জন্য কৃষক সমাজ আবহমান কাল ধরে নিরলসভাবে কৃষি উৎপাদনের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন। বছর-বছর নিজের ক্ষতির দিকটা উপেক্ষা করেও তারা উৎপাদনের মাঠে অবস্থান করে দেশের মানুষের খাদ্যের জোগান দিয়েই চলেছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখন পর্যন্ত দেশের মানুষ খেয়ে-পরে বেঁচে আছে।'

এখন সারাদেশে বোরো ধান কাটার সময় উল্লেখ করে তারা বলেন, 'বর্তমান লকডাউনের কারণে কৃষক-শ্রমিকের যাতায়াত এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা প্রদান নিশ্চিত করা খুবই জরুরি। এ ব্যাপারে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ ও তা যথাযথ বাস্তবায়ন সময়ের দাবি। কৃষক যাতে নির্বিঘ্নে তার উৎপাদিত ধান-গম-ভুট্টাসহ দানাদার ফসল ঘরে তুলতে পারে, এই বিষয়টিতে এখন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে।'

কৃষক দলের শীর্ষ এই দুই নেতা বলেন, 'পরবর্তী আমন মৌসুমের ফসল চাষের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কৃষকের দিকে রাষ্ট্রীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরবর্তী ফসল উৎপাদনের জন্য বীজ-সার-কীটনাশক জ্বালানিসহ সব কৃষি উপকরণ ভর্তুকির মাধ্যমে কৃষককে ঘোষিত প্রণোদনার টাকা সরাসরি দিতে হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনেক আগের ঘোষণা অনুযায়ী কৃষকদের মধ্যে বিনামূল্যে সার প্রদানের এটাই সঠিক সময়।'

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী