বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২০, ১৪:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৫:৫২

ওবায়দুল কাদের করোনাভাইরাস মোকাবিলায় বিএনপি'র জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় বিশ্বের কোনও দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। করোনাভাইরাস মোকাবিলায় কেউ ভালো পরামর্শ দিলে সরকার তা সানন্দে গ্রহণ করবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি'র টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে কেউ কেউ করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় কোথাও করোনা প্রতিরোধে রাজনৈতিক দৃষ্টিকোণ বা দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের নজির নেই। এই দুর্যোগের সময় যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি দেওয়া হয় তা অবশ্যই তা করোনা প্রতিরোধের জন্য সানন্দে গ্রহণ করা হবে।’

ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে না উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ‘ভিআইপিদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনও প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনও বিষয় নেই। করোনা ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে কাউকে ছাড় দেবে, এমনটা মনে করার কোনও কারণ নেই।’

করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অদৃশ্য শত্রুকে মোকাবিলা করার জন্য যার যার দায়িত্ব পালন করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা হলো প্রত্যেকের প্রথম এবং প্রধান কর্তব্য।’

ওবায়দুল কাদের এ সময় রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম