অসহায় মানুষকে বিএনপির সহায়তা সরকারের পছন্দ না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২০, ১৪:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৪:৫০

বিএনপির ত্রাণ বিরতণ অসহায়-দুস্থ মানুষকে  বিএনপির সহায়তা করার কাজটি সরকার পছন্দ করছে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি'র নেতাকর্মীরা করোনাভাইরাসের এই সংকটে মানুষের কাছে যাচ্ছে। তাদের ত্রাণ সহায়তায় দিচ্ছে। এটা সরকারের পছন্দ হচ্ছে না। তাই বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলামের উদ্যোগে চাল, ডাল, আলু, তেল ও মাক্স বিতরণ করা হয়।

বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চলছে উল্লেখ করে রিজভী জানান, ‘মানুষ মরুক, রাস্তাঘাটে লাশ পড়ে থাকুক, তার বাইরে কিছু করা যাবে না। এটা সরকারের ভাবনা। সরকার নিজেও কিছু করছে না। নিজ দলের লোকদের চুরি ডাকাতের মধ্যে ফেলে দিয়েছে। অন্য কেউ দায়িত্ব পালন করলেও তাকে জুলুম-নির্যাতন করছে। এরপরও বিএনপি'র নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছে। রমজান মাসেও নেতাকর্মীদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ প্রস্তুতি না থাকায় করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ’লকডাউনের কারণে কর্মহীন মানুষের কোনও উপার্জন নাই বলে না খেয়ে আছেন। সারাদেশে খাবারের জন্য হাহাকার চলছে। দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে।’

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সামনের দিনগুলো কীভাবে যাবে তা বলা মুশকিল। এ কারণে বিএনপির নিজস্ব যা সামর্থ্য আছে তা থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করছে। আগামী দিনগুলোতে করে যাবে। সবার পাশে থাকবে।’

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম