সাঈদীর মুক্তির জন্য অনলাইন প্রচারণা চালাতে কমিটি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ১৯:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৯:২৫

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য অনলাইনে প্রচারণা চালাতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে দেশের সকল জেলা ও মহানগরী আমিরসহ বিশ্বের নানাদেশে অবস্থানরত দায়িত্বশীল নেতাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

অনলাইনে সাঈদী মুক্তির প্রচারণার বিশেষ এ কমিটির বাকি সদস্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দীন, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ছাত্র শিবির সভাপতি সিরাজুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২ মে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি দিবস। ওইদিন  দুনিয়াব্যাপী একটা অনলাইন ক্যাম্পেইন হবে।’তিনি আরও বলেন, ‘সাঈদী বার্ধক্যে এসে গেছেন। ১০ বছর তিনি জেলে থাকলেন। হার্টে রিং পরানো। সরকারের উচিত তার প্রতি মানবিক দায়িত্ব পালন করা । জনমত গঠিত হলে জনমতের প্রতি সরকার শ্রদ্ধা দেখাবে বলে আশা করি।’

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৪ সালের সেপ্টেম্বরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তবে পরে উচ্চ আদালতে আপিল করা হলে আদালত তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়।  ডায়েবেটিসসহ নানা জটিল রোগে ভোগায় রায়ের পর থেকে বারডেমের সেলেই আছেন সাঈদী।

 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম