আ.লীগের ব্যানারে এখনও ছোট নেতারাই বড়!

পাভেল হায়দার চৌধুরী
১৬ ডিসেম্বর ২০১৫, ২০:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ০০:০২

1 আওয়ামী লীগের দলীয় বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের সভাপতি শেখ হাসিনা ছাড়া অন্য কোনও নেতাকর্মীর ছবি ব্যবহারে নিষেধ থাকলেও মানছেন না দলের নেতাকর্মীরা।  মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীদের  উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের  দেওয়া  মাত্র একদিন পর বুধবারই এই নির্দেশনা অমান্য করেন নেতাকর্মীরা।  এদিন, বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালিতে দলটির  বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি সংবলিত অসংখ্য ব্যানার, পোস্টার দেখা গেছে। ওই সব ব্যানার-পোস্টারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির আকার ছিল খুবই ছোট। আর ছোট-ছোট নেতাদের ছবি অনেক বড় আকারে দেখা গেছে।
দলীয় সূত্র জানায়, সৈয়দ আশরাফুল ইসলামের  নির্দেশনা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে এ সংক্রান্ত একটি চিঠি সরবরাহও করা হয়েছে ইতোমধ্যে।  চিঠিতে বলা হয়েছে, এ নির্দেশ দলীয় নেতাকর্মী, অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্যে প্রযোজ্য। কিন্তু বুধবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাড়া-মহল্লার উঠতি গোছের নেতাদের ক্ষেত্রে আওয়ামী লীগের এ নির্দেশ অমান্য করতে বেশি দেখা গেছে। তবে, বিভিন্ন পর্যায়ের নেতাদের দাবি, র‌্যালি উপলক্ষে এসব ব্যানার-পোস্টার আগেই করা হয়ে গেছে। আর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাত্র একদিন আগেই ছবি ব্যবহার করা নিয়ে এই বিধি-নিষেধ আরোপ করেছেন। তাই এর ব্যত্যয় ঘটেছে। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে দেখা গেছে, সংগঠনের ছোট পর্যায়ের নেতা হারুন উর রশীদ মুন্না বেশ কয়েকটি ব্যানার করেছেন। বড়-বড় এসব ব্যানারে দুই পাশে মায়া ও মুন্নার বড় দুটি ছবি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ব্যানারের ওপরের অংশে খুব ছোট করে দেওয়া হয়েছে।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ব্যানার-পোস্টার নিয়ে বিশাল একটি র‌্যালি সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে আসে। যাতে দেখা যায়, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণের সভাপতি ইমাইল চৌধুরী সম্রাটের বড়-বড় ছবি। আর বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছবি ব্যানারের ওপরের অংশের কোণায় ছোট করে বসানো হয়েছে।

2

যুবলীগ উত্তরের একটি র‌্যালিতেও দেখা গেছে একই চিত্র। তাদের বড়-বড় ব্যানারে শোভা পেয়েছে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ছবি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এমনভাবে দেওয়া হয়েছে, ভালো করে খুঁজে না নিলে দেখার কোনও উপায় নেই। একই চিত্র দেখা গেছে, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলেও। এসব মিছিলে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের বড় ছবি ছিল। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে ছোট করে।  এই চিত্র দেখা গেছে, ঢাকার এমপিদের নেতৃত্বে যেসব মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে সমবেত হয়েছে সেগুলোয়ও। এমপি কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক আসলাম, ইলিয়াস মোল্লা, হাবিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনি এলাকা থেকে যেসব মিছিল এসেছে, এর সবগুলোর অগ্রভাগের ব্যানার ও পোস্টারে ছোট নেতাদের বড়-বড় ছবি দেখা গেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি  দায়সারাভাবে ব্যবহার করা হয়েছে।

এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এ সব ব্যানার পোস্টার আগেই তৈরি ছিল। তাই এ ধরনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বিষয়টি এভাবে খেয়াল করিনি। ভালো করে দেখে তারপর কথা বলব।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম