বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের মনে বাংলা ট্রিবিউন: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২০:০০আপডেট : ১৩ মে ২০২০, ২০:৩১

ইসলামী আন্দোলন

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনপ্রিয় নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন পাঠকের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, প্রতিষ্ঠার মাত্র ছয় বছরেই বাংলা ট্রিবিউন বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে পাঠকের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে, যা অনেকেই পারেনি। আগামী দিনেও বাংলা ট্রিবিউন পাঠকের মনে আরও গভীরভাবে নিজেদের প্রতিষ্ঠা করে নেবে বলে আশা করি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় ‘বাংলা ট্রিবিউন’ জন্ম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি।

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউনের সম্পাদক, প্রকাশক, সর্বস্তরের সংবাদকর্মীসহ বিভাগীয় প্রধান ও কর্মীদের শুভকামনা ও শুভেচ্ছা জানান।

পাশাপাশি দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলা ট্রিবিউনের বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

নেতারা বাংলা ট্রিবিউনের সম্পাদক, প্রকাশক, সর্বস্তরের সংবাদকর্মীসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মীদের শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা ও সার্বিক সফলতা কামনা করেন।

পাশাপাশি বাংলা ট্রিবিউন দেশ, ইসলাম ও মানবতার পক্ষে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করেন নেতারা।

/সিএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী