পৌর নির্বাচনের হস্তক্ষেপ করবে না সরকার: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:০৮

সেতুমন্ত্রী পৌরসভা নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ যাকে চাইবে, তাকেই নির্বাচিত করবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা সরকারের অঙ্গীকার। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর ও বন্দরের মদনগঞ্জ পয়েন্টে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তরের স্থান পরিদর্শন শেষে তিনি  এ সব কথা বলেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তির প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন উপলক্ষে বিভিন্ন মহাসড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো ১০ দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। দলীয় মন্ত্রী-এমপিদের নামে ব্যবহৃত এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড মানুষের চলাচলের পথে দৃষ্টি বিভ্রমসহ দুর্ঘটনা ঘটায়। ১০ দিনের মধ্যে এসব বিলবোর্ড সরিয়ে না নিলে আমরা এসব বিলবোর্ড সরানোর ব্যবস্থা করব।
শিতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ২০১৬ সালের মে মাসের মধ্যে নারায়ণগঞ্জের মানুষের স্বপ্নের শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। সৌদি সরকারের অর্থায়নে এ সেতু নির্মাণে ৫৪০ কোটি টাকা ব্যয় হবে। সেতুর টেন্ডার প্রক্রিয়া চলছে। নতুন বছরের ২৬ জানুয়ারি সেতুটির শিডিউল জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

/এআর/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম