কারফিউ ছাড়া শেষ রক্ষা দেখছে না ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৬:০৬আপডেট : ২০ মে ২০২০, ১৬:১২

জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া

করোনাভাইরাসের মধ্যে লকডাউন শিথিল করায় এখন কারফিউ ছাড়া কোনও উপায় দেখছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র যুক্তফ্রন্টের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘করোনা মহাবিপর্যয়ের মধ্যে লকডাউন শিথিল করা সরকারের ভুল সিদ্ধান্ত, এই কারণে দেশে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হচ্ছে। দেশে করোনার থাবা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে কারফিউ ছাড়া শেষ রক্ষা হবে না।’

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব মত প্রকাশ করেছেন। গোলাম মোস্তাফা বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

বিৃবতিতে বলা হয়, ‘করোনার সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী ও নিয়ন্ত্রনহীন। সরকার করোনা মোকাবিলায় সবদিক থেকে ব্যর্থ হচ্ছে। লকডাউন শিথিলতার সুযোগ নিয়ে রাস্তায় ভিড় করছে জনগণ, শহর ত্যাগ করছে পঙ্গপালের মতো। যার ফলশ্রুতিতে করোনা নামক এই মরণব্যাধী গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে পড়ছে। যে কারণে পুরো দেশ মৃত্যুপুরীতে পরিণত হওয়ার আশঙ্কা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

ন্যাপের দুই শীর্ষনেতা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের কোনও বিকল্প আছে বলে মনে হয় না। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।’

 

 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম