আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগ নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৭:৩৫আপডেট : ২১ মে ২০২০, ১৭:৪০

ধানমন্ডি কার্যালয়ে আম্পানের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সরকারের পাশাপাশি সর্বাত্মকভাবে কাজ করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষের আশ্রয়, চিকিৎসেবা প্রাপ্তি ও খাদ্য সহায়তা প্রদানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৎপর রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সৃষ্ট ক্ষয়-ক্ষতি পর্যালোচনা করেন।

উপস্থিত কেন্দ্রীয় নেতারা ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিপর্যস্ত উপকূল অঞ্চলসহ ক্ষতিগ্রস্ত এলাকার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতার নির্দেশনা দেন।

সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং জনসাধারণকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ আশ্রয়ে নেওয়ায় ক্ষতি কম হয়েছে জানান ক্ষতিগ্রস্ত এলাকার নেতাকর্মীরা। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিভিন্ন জেলার নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভােকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের