‘গণপরিবহনের বাড়তি ভাড়া করোনা সংকটে মানুষকে আরও চাপে ফেলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ০০:২৩আপডেট : ৩১ মে ২০২০, ০০:২৯

ভার্চুয়াল বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৩০ মে) ভার্চুয়াল এক বার্তায় তিনি এ দাবি করেন। তিনি বলেন, ‘এটা কার্যকর করা হলে তা করোনা মহামারিতে আর্থিক সংকটে থাকা জনগণের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে৷ যেই মুহূর্তে দেশের জনগণকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো তাদের ওপর আর্থিক চাপ তৈরি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. জাহেদ উর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘করোনার এই সময় 'স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে' গণপরিবহন চালানোর জন্য ৫০ শতাংশ সিট খালি রাখার কথা বলা হয়েছে। দেশের সব অফিস খুলে দেওয়ার পর কোনও পরিবহনের পক্ষে আদৌ এটা মানা সম্ভব নয়। এই অজুহাতে পরিবহন মালিকেরা বাস ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে এবং বিআরটিএ ৮০ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনার সময় কিছুদিন তারা কিছু কম যাত্রী নিয়ে চললেও যে ভাড়া নেবে, করোনা সংকট কেটে যাওয়ার পর যখন আগের মতো করে তাদের সার্ভিস চলবে, তখন ভাড়া আর আগের জায়গায় ফিরে আসবে না। এই দেশের পরিবহন সিন্ডিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এর মানে করোনা দীর্ঘদিনের জন্য বাসভাড়ার এক নিপীড়নের পথ তৈরি করে দেবে।’

মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, করোনা সংকটে পরিবহন নেতারা মালিক, শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। অথচ বছরের পর বছর ধরে তারা প্রতিদিন গণপরিবহন থেকে চাঁদা তুলছে। পরিবহন মালিক, শ্রমিকরা দুই মাস ধরে মানবেতর জীবন যাপন করছে।

তিনি বলেন, ‘প্রতি বছর ২ হাজার কোটি টাকা চাঁদা তোলার পরও সংকটে এই নেতাদেরকে কারও পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও আমাদের দেশে তার কোনও প্রভাব নেই। জ্বালানি তেলের দাম কমিয়ে এবং চাঁদাবাজি বন্ধ করলে মালিকেরা  পূর্বের ভাড়াতেই গণপরিবহন চালাতে পারবে।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম