'করোনা রোধে জোন ভাগ চোর পালালে বুদ্ধি বাড়ার শামিল'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ০২:৩০আপডেট : ০৭ জুন ২০২০, ০২:৩১

রাশেদ খান মেনন যানবাহন-দোকানপাটসহ সব কিছু খুলে দিয়ে করোনা সংক্রমণ রোধে সরকারের জোন ভাগের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, 'করোনাভাইরাস সংক্রমণের মধ্যে দেশের সব খুলে দিয়ে জোন ভাগ করা—চোর পালানোর পর বুদ্ধি বাড়ার শামিল।'

শনিবার (৬ জুন) নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন মেনন।

রাশেদ খান মেনন বলেন, 'যদি তাড়াতাড়ি জোন ভাগ হতো, তা হলে কথা ছিল না। কিন্তু সেটা হলো না। করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে, তা বোঝা যাচ্ছে না।'

সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক মলয় নন্দী প্রমুখ।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি