করোনায় মারা গেছেন বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ২২:০৪আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:০১

আহসান উল্লাহ হাসান, (ছবি: সংগৃহীত)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

রবিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাত ১০টার দিকে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘রবিবার রাত ৮টা ৪৫ মিনিটে পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আহসান উল্লাহ হাসান। আজ  দুপুর ২টা ১০ মিনিটে তিনি শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি হন। গত দুই-তিন দিন ধরে তিনি জ্বর ও কাঁশিতে ভুগছিলেন।’ 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও  আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে  শোক জানিয়েছেন বিএনপির ঢাকা উত্তর কমিটির সভাপতি আবদুল কাইয়ুম ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।

আহসান উল্লাহ’র স্ত্রীও করোনা পজিটিভ বলে জানান শায়রুল কবির। তিনি জানান, মৃত্যুকালে আহসান উল্লাহ তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য স্বজন, ভক্ত ও নেতাকর্মী রেখে গেছেন।

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম