ক্ষমতার ক্ষুধায় মির্জা ফখরুলদের হৃদয়ে হাহাকার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৪:৪০আপডেট : ০৯ জুন ২০২০, ১৬:১৩

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা। সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলদের হৃদয় হাহাকার করছে।’ আজ মঙ্গলবার (৯ জুন) নিজের সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে’ বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। ‘সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে। মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে  উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে বলে আবারও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই  কর্মসূচি। তা হচ্ছে অভিন্ন শত্রুর করোনা মোকাবিলা করা। সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ, একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা। অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা। সীমিত সামর্থ্য দিয়ে সে কাজ সুচারুরূপে সম্পন্ন করছে সরকার।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিউজিল্যান্ড  ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না?  সবার সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো এবং সফল হবো ইনশাল্লাহ।’

সংকটের সময় সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম