নাসিম স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৮:৪৯আপডেট : ১৩ জুন ২০২০, ১৮:৪৯

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ।’

শনিবার (১৩ জুন) বিকালে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তিনি জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপিও গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
বি চৌধুরী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম একজন স্পষ্টভাষী, নিষ্ঠাবান এবং সাহসী রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের প্রতি তিনি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল।’
শোকবাণীতে মোহাম্মদ নাসিমকে একজন সফল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন।’
মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বি চৌধুরী।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী