কোভিড-১৯ বিষয়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিচ্ছে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ২০:২১আপডেট : ২০ জুন ২০২০, ২০:২৬

করোনাভাইরাস রাজধানী ঢাকার পর এবার বিভাগীয় পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। অনলাইনে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে এই আয়োজন করা হয়েছে যা আগামী সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় শুরু হবে। বিভাগীয় পর্যায়ে অনলাইনে এই স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এই ট্রেনিং  করানো হয়। এবারে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের আরও ১০০ জন এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবে।

এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবীদের ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এবং কর্মক্ষেত্রে হাইজিন ও সেফটি নিশ্চিত করতে এই অনলাইন ট্রেনিং অত্যন্ত ফলপ্রসূ হবে। এই সব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা মাস্টার ট্রেইনার হিসেবে আরও অনেককে ট্রেনিং দিতে পারবেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা মোকাবিলা কার্যক্রমে আরও কার্যকরী ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সব বিভাগ, উপজেলায়ও এই অনলাইন ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।’

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের